জার্মানিতে বন্দুক হামলা: সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৯

জার্মানির হানাও শহরে দুটি সিসা বারে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নিজ বাড়ি থেকেই ডানপন্থী সন্দেহভাজন ওই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয় ।

সন্দেহভাজন ওই হামলাকারীর বাড়ি থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।  একটি বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আলামত দেখে মনে হয়না হামলায় আর কেউ জড়িত ছিলেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন এই হামলার মূল হোতা। তবে সন্দেহভাজন হামলাকারী কিভাবে মারা গেলেন সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।  

প্রসঙ্গত, বুধবার রাতে জার্মানির দুটি সিসা বারে দুর্বৃত্তদের গুলিতে নয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।আল জাজিরা। 

ইত্তেফাক/এআর