মনপুরায় বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:০৬

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে রবিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ৩০ নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন। রামনেওয়াজ বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. লোকমান হোসেন হাওলাদার।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, সহ-সভাপতি আ. লতিফ ভূইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদার। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রচার সম্পাদক মো. ছালাহউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলাউদ্দিন হাওলাদার ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. নিজামউদ্দিন মিয়া।  বিএনপি থেকে আসা নেতাকর্মীরা হলেন ১নং মনপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, মনপুরা ইউনিয়ন মহিলা দল সভাপতি দিলরুবা বেগম আখি প্রমুখ।