গগনতলে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২

কঠিন সময়

শীতল বরফ

পড়ো আমার

চলার হরফ।

 

কাহার ব্যথা

পড়লে তুমি

পথের চলায়?

 

শব্দ পথের

বাক্য পথের সঞ্চয়িতা।

 

মুছে গেছে পেছনরেখা?

ছিল আমার হিতৈষিতা।

 

সূর্যালোক পাঠ্য করে

যতিহীনের যাপনরেখা।