তুমি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২

নিঃসঙ্গতার আলিঙ্গন উপভোগ

করি সবথেকে বেশি।

পোকাখেকো গাছের মতো তুমি

সেখানে আমার ঘিলু গিলে খাও।

 

মহাশূন্যের মগডালে তোমাকে

দেখি সবথেকে বেশি।

রহস্যের মাত্রায় তুমি আর সে

সেখানে দুই সহোদরা।

 

বজে র জ্যামিতিতে তোমার নিশানা

ভাসে সবথেকে বেশি।

ঝলক চুমুর তড়িত্ বিচ্ছুরণে

তোমরা সেখানে সমান ও সমান্তরাল।