রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে চাইল্ড ডেভেলপমেন্ট স্পন্সরশিপ প্রোগ্রাম, বিডি-০৫১৫’র উদ্যোগে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। প্রকল্পের তালিকাভুক্ত হতদরিদ্র, অবহেলিত, সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় রামগড় পৌরসভার দারোগাপাড়াস্থ ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
