গল্পটি ঢাকাকে নিয়ে। গল্পের মূল চরিত্রে দেখা যাবে ‘থর’ খ্যাত হলিউড অভিনতো ক্রিস হেমসওর্থকে। এ কারণেই সিরিজটির প্রতি বাংলাদেশি দর্শকদের আগ্রহ চরমে। আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না এটির জন্য। জানা গেছে, ‘এক্সট্রাকশন’ শিরোনামের ওয়েব সিরিজটি ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে। নেটফ্লিক্সের জন্য নির্মিত এ ছবি জিম্মি দশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের। স্যাম হারগ্রেভ পরিচালিত সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি।
