শিমুল ও পলাশ ফোটা এই সেই ফাগুনে
পুড়েছিল বাংলা যে পশ্চিমা আগুনে।
কিন্তু এ বাঙালি কি হার মানা পাত্র,
হোক সে মজুর, চাষি, জনতা বা ছাত্র?
ফুঁসে ওঠে তাই তারা রাজপথ কাঁপিয়ে,
পশ্চিমা পশু পড়ে সে মিছিলে ঝাঁপিয়ে।
গুলি খেয়ে মরে ভাই কেঁপে ওঠে তক্ত,
বাংলাকে বুকে পেতে ঝরে কত রক্ত!
