প্রায় পাঁচ মাস পর দেশের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে বাংলাদেশের একমাত্র টেস্টের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ৫০ টাকায় টেস্ট ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, পূর্ব গ্যালারির টিকিট কেনা যাবে ৫০ টাকায়। দক্ষিণ ও উত্তর স্ট্যান্ডের টিকিটের মূল্য ৮০ টাকা। এছাড়া ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়।
আজ থেকেই টিকিট বিক্রি শুরু হবে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গেট থেকে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
