নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহ শহরে দুই কিলোমিটার সড়কে আলপনা আঁকা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে আলপনা আঁকার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। জেলা প্রশাসন ও স্বপ্নচারু আর্ট স্কুলের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পায়রা চত্বর, পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর পর্যন্ত আলপনা আঁকা হয়। রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় একুশের চিত্র। এতে অংশ নেয় অর্ধ শতাধিক শিক্ষার্থী।
