শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক এক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭

শিবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শূটারগান, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক কিশোরকে আটক করেছে র্যাব। আটককৃত রহমত আলী ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের মো.সাদিকুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনামসজিদের পূর্বপাশে পুকুরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।