চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বয়স ফাঁকি দিয়ে বিয়ে করার অপরাধে সাকিল (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন। সে নাচোল উপজেলার নেজামপুর ইউপির ইসলামপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
