সেনবাগে প্রতিবন্ধী শিশু ও গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৮

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার উপজেলার কাবিলপুর গ্রামের কাশেমের বাড়ি থেকে প্রতিবন্ধী জান্নাতুল ফেরদাউস (৫) নামের এক শিশু এবং কাদরা ইউনিয়নের মগুয়া গ্রাম থেকে মুন্নি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এর মধ্যে প্রতিবন্ধী শিশু জান্নাতুল ফেরদাউসের মৃত্যুর ঘটনায় তার সত্মা সুলতানা আক্তার (২৮) ও তার বাবা বেলায়েত হোসেন সুমনকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বৃহস্পতিবার বিকালে ইত্তেফাককে জানান, উপজেলার কাবিলপুর গ্রামে প্রতিবন্ধী জান্নাতুল ফেরদাউসের মৃত্যুর খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার কাদরা ইউনিয়নের মগুয়া গ্রাম থেকে মুন্নি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। দুইটি লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।