সিরাজগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে বাংলানিউজ ২৪ ডট কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস বাদী হয়ে প্রকৌশলী আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি পাকা রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়ে উপজেলার কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে পৌঁছে ছবি ও ভিডিও ধারণ করার সময় হামলা শিকার হন।
