পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, রাষ্ট্রের কল্যাণে সঠিক সময়ে কর প্রদানে নাগরিকদের উত্সাহিত করতে হবে। নাগরিকদের করভীতি দূর করতে কর আইনজীবীদের এগিয়ে আসতে হবে। কর আদায়ে নাগরিকবান্ধব মনোভাব থাকতে হবে। সুষ্ঠুভাবে কর গ্রহণ এবং প্রদানের জন্য আধুনিক গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব। বুধবার রাতে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত অভিষেক নৈশভোজ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল ফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম পাঠান ও অ্যাডভোকেট মো. আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট কর অঞ্চলের কর কমিশনার রণজিত কুমার সাহা, কাস্টমস এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. গোলাম মো. মুনীর, দি সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব।
