সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, ভাষা আন্দোলন আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নন, তিনি ভাষা আন্দোলনের ঊষালগ্নের মহানায়ক। বৃহস্পতিবার বিকালে পিএসসির ‘৭১ মিলনায়তন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে ‘ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
