বান্দরবানের রুমায় পপি ক্ষেত ধ্বংস করলো সেনাবাহিনী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

বান্দরবানের রুমা থানা এলাকার শ্যামা খাল পাড়ে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি পপির ক্ষেত শনাক্ত করেছে। এক একর জমিতে পপি চাষ করা হয়েছিল। বাজার পাড়া সেনা ক্যাম্পের লেফট্যান্ট তামজিদের নেতৃত্বে গত বুধবার সকালে পরিচালিত অভিযানে পপি ক্ষেত ধ্বংস করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পপি চাষকারীরা পালিয়ে যায়।