চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী ছাত্র হাফেজ মো. কাউছার আহমেদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফ্রি ডেন্টাল ক্যাম্প-এর আয়োজন করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাস্টারদা সূর্যসেন হলে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ছাত্রলীগ মাস্টারদা সূর্যসেন হল শাখা ও নিহতের পরিবারের পক্ষ থেকে এই ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি
