ক্যাপশন নিউজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:২২

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৫তম শাখা হিসেবে ‘মঠবাড়ীয়া শাখা’ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম। অনুষ্ঠানে মঠবাড়ীয়া পৌরসভার মেয়র মো. রাফিউদ্দিন আহমেদ ফেরদৌস, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং সিটি হসপিটাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে ব্যাংকের কার্ড হোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীরা আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। ব্যাংকের হেড অব কার্ডস সৈয়দ মারুফ আলী এবং হসপিটালের হেড অব মার্কেটিং মো. মোস্তাফিজুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০

নাটোর জেলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাটোর শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক

০০০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩১তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিলেট রিজিওনাল ম্যানেজার মো. পারভেজ মাহফুজ