বিমানবন্দরে উপহার ছাড় করানোর নামে প্রতারণা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস থেকে উপহার সামগ্রী ছাড় করার প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন সময়ে বাংলাদেশি নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জশুয়া চুকউজিয়োক (৩২) ওরফে ডেভিড। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে বিমানবন্দর  গোলচত্বর এলাকা থেকে ধরা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর  হোসেন।

বিমানবন্দর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থানরত নাইজেরিয়ান এবং আফ্রিকান নাগরিকদের একটি চক্র বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপে নারীদের সঙ্গে ম্যাসেজ আদান প্রদানের মাধ্যমে সখ্য তৈরি করে। প্রতারক দেখায় সে ইউকেতে থাকে। এক সময় সে ঐ নারীর কাছে কিছু উপহার পাঠায় বলে মিথ্যা প্রলোভন দেয় এবং কাস্টম ছাড়ের কথা বলে টাকা পাঠাতে বলে। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র।