কেন্দ্রীয় লন্ডনে মসজিদে দুপুরের নামাজের সময় এক মুসল্লিকে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয়েছে। রিজেন্ট পার্ক এলাকায় স্থানীয় সময় বেলা ৩টায় ৭০ বছর বয়সী ওই মুসল্লিকে একাধিকবার ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল তিনটার পর পার্ক রোডের লন্ডন সেন্ট্রাল মসজিদে ওই হামলা চালায় এক শ্বেতাঙ্গ ব্যক্তি। হামলায় সত্তরোর্ধ্ব এক ব্যক্তি গুরুতর আহত হন। শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয় তাকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বড় কোনো হতাহতের ঘটনার আগেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
