ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী রজার স্টোনের কারাদণ্ড

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০১:১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত। ৬৭ বছর বয়সী স্টোনের বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য দেয়া, বিচারে বাধা সৃষ্টি করা এবং সাক্ষ্য বিকৃত করার অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্প-রাশিয়া আতাত নিয়ে রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদন ঘিরে একের পর এক ট্রাম্পের সহযোগীদের পদত্যাগ কিংবা চাকুরিচ্যুতির ঘটনা ঘটেছে কিংবা বিভিন্ন অভিযোগে দোষী প্রমাণিত হয়েছে।  রজার স্টোন ট্রাম্পের ষষ্ঠ সহযোগী হিসেবে কোনো বিরুপ পরিস্থিতির মুখোমুখি হলেন। তবে স্টোন তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন।