কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটকের ২২ ঘণ্টা পর বাংলাদেশি যুবক নুরনবী মিয়াকে (৩২) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার পতাকা বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএসএফ সদস্যরা তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি বাংলাদেশি যুবককে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
নুরুনবী মিয়া ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে ইটভাটার কাজ করছিলেন বলে জানা গেছে।
ফুলবাড়ী অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে নুরনবী মিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/জেডএইচ
