মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মীনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কে উৎসর্গ করে অসাম্প্রদায়িক চেতনা ও জাতি গঠনে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশ, মহানায়কের বিদায় স্মরণ কালের নির্মম ট্রাডিজি, স্মৃতিতে ভাস্বর বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে নিয়ে বিচিত্র রচনা সম্ভার শিরোনামের মোট পাঁচটি বই সম্পাদনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জি এম তারিকুল ইসলাম।
বই গুলো প্রকাশ করেছে গ্রন্থ কুটির। বই পাঁচটি অমর একুশে বইমেলায় ১৬৪-১৬৬ নং স্টলে পাওয়া যাচ্ছে।
তিনি এখন পর্যন্ত মোট ১৫ টি বই রচনা ও সম্পাদনা করেছেন। তার প্রথম বই প্রকাশিত হয় ২০০৯ সালে। এ সম্পর্কে তিনি বলেন, পাঁচটি বইয়ে বঙ্গবন্ধুর ছাত্র জীবন, রাজনৈতিক জীবন, আন্দোলন সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বসহ তাঁর জীবনের নানান গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।
বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ ভাবে তুলে এনেছি।তার পাশাপাশি দেশে ও দেশের বাহিরে বঙ্গবন্ধুকে মূল্যায়ন বিষয়ক নানান দিক আলোকপাত করা হয়েছে।
তিনি আরও বলেন বইগুলো বঙ্গবন্ধুকে জানতে আগ্রহী শিক্ষক, শিক্ষার্থী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষকদের বিশেষভাবে সহযোগিতা করবে।
বইগুলো উৎসর্গের বিষয়ে তিনি বলেন, জাতির জনকের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সব সময়ই বঙ্গবন্ধুকে সাহস দিয়েছেন। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময় ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধু কারাবাসের দিনগুলোতে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। তাই বইগুলো বঙ্গমাতাকে উৎসর্গ করেছি।
তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি নিয়মিত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, দর্শনসহ বিভিন্ন বিষয়ে কলাম ও প্রবন্ধ লিখে থাকেন।
ইত্তেফাক/আরআই
