বইমেলায় কুমারেশ বিশ্বাসের ‘আত্মঘাতী স্বপ্ন’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি কুমারেশ বিশ্বাস-এর প্রথম কাব্যগ্রন্থ ‘আত্মঘাতী স্বপ্ন’। সোহরাওয়ার্দী উদ্যানস্থ বইমেলা প্রাঙ্গণের ৭২৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি কুমারেশ বিশ্বাস বলেন, ‘অসীমের সন্ধানে মানবজীবন সর্বদা ব্যাপৃত। মানুষ স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার জন্য সীমাহীন ছুটে চলে। কখনো স্বপ্ন আর বাস্তবতার ক্রান্তিকালে জীবনের গতিপথ পাল্টে যায়। তবুও মানুষ আশা নিয়ে বাঁচতে চাই, বাঁচার জন্য সংগ্রাম করে। অদেখাকে দেখার, অজানাকে জানার এবং অচেনাকে চেনার প্রবল অভিপ্রায় নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। চাওয়া ও পাওয়ার হিসাব মেলানোর ব্যর্থ চিন্তায় ধীরে ধীরে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। প্রেম, বিরহ, সমসাময়িক বাস্তবতা, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, অন্ধবিশ্বাস, আত্মকেন্দ্রিক মনোভাব, ভণ্ডামি এবং গোঁড়ামির যাঁতাকল থেকে বেরিয়ে এসে পরিশুদ্ধ চিন্তা ও মানবতাবোধ জাগ্রত করাই আমার কবিতার মূল উপজীব্য বিষয়।  ‘আত্মঘাতী স্বপ্ন' সেই চিন্তা চেতনার এক অমূল্য ফসল। ’

তিনি আরো বলেন, ‘কাব্যগ্রন্থটিতে সন্নিবেশিত ৬০টি কবিতায় পাঠকের ভালো লাগবে।  কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে নিখিল প্রকাশন। প্রচ্ছদ করেছেন হারাধন চক্রবর্তী। মূল্য : ১৫০ টাকা।’

ইত্তেফাক/ইউবি