একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ১৪ দলের মনোনীত জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে সোমবার সকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন কাউখালী উপজেলার উদ্যোগে মিছিল বের করা হয়। সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবু সাইদ মিয়া মনুর নেতৃত্বে মিছিলটি উপজেলার জমিয়াতুল মোদার্রেছিন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক পথসভায় মিলিত হয়।
সেখানে পথসভায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা আলহাজ আবু সাইদ মিয়া মনু, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ মাওলানা আলহাজ মোস্তাফিজুর রহমান, উপজেলার জমিয়াতুল মোদার্রেছিনের সাধারণ সম্পাদক মাওলানা মাহামুদুল হাসান, যুব সংহতীর সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
