বইয়ের কথা কই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২

/ রুবেল কান্তি নাথ

ওরে বাটপার! ওরে বাটপার! এইটা আবার কী জিনিস?

—চলতি বইমেলার বেস্টসেলার বই।

বইমেলায় এসে বই কিনছেন না কেন?

—সেলিব্রেটির আবার বই কেনা লাগে নাকি!

এখন মানুষ কোন বুক বেশি পড়ে?

—ফেসবুক।

ওই স্টলে এত ভিড় হওয়ার কারণ কী?

—রাইটার জ্বলন্ত উনুন সাহেব আছেন কিনা!

সবাই কবি নয়, কেউ কেউ কবি।

—সবাই লেখক নয়, কেউ কেউ মুরগি।

বই কিনে কেউ দেউলিয়া হয় না তবে?

—বই ছাপিয়ে কেউ কেউ দেউলিয়া হয়!

লেখক হতে চাই রে সবাই, লেখক হতে চাই...।

—পাঠক হওয়ার অ্যাম্বিশানে আমরা কেউ নাই!

বই আর বউয়ের মধ্যে মিল কোথায়?

—দুটোকেই ভালোভাবে পড়তে জানতে হয়।