সহজ প্রশ্ন ঠাট্টীয় উত্তর ০৩

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪

 

ঠাট্টার ফেসবুক গ্রুপে আমরা আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করেছিলাম—

‘ডেটিংয়ে হঠাত্ একই সঙ্গে দুই প্রেমিক/প্রেমিকাকেই আসতে দেখলে কী করেন আপনি?’

সংক্ষেপে (দু লাইনে) এর মজার উত্তর কমেন্টে লিখতে বলা হয়েছিল। আপনাদের করা কমেন্টগুলোর ভেতর থেকে বাছাইকৃত কমেন্টগুলো ঠাট্টায় প্রকাশ করা হলো।

এ সংখ্যার সেরা কমেন্টকারী  তৌহিদ বিল্লাহ। অভিনন্দন আপনাকে।

আপনি পাবেন বিশেষ পুরস্কার বই।

বাছাইকৃত কমেন্ট

 

v ব্যাগ থেকে মুখোশ বের করে পরে নেব?

g  সাব্বির আহমেদ সিরাজী

 

v  দুজনকে দুই রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াব, বিলটা না হয় আমিই পরিশোধ করব।

g  শফিক শাহরিয়ার

 

v  দুজনকে আমার অগ্রীম বিয়ের দাওয়াত দিয়ে বিপদমুক্ত হব!!

g  মোহাম্মদ আলী জনি

 

v  ফোন কানে নিয়ে জোরে জোরে— হ্যালো মা, কী! দাদুর অসুস্থতা বেড়ে গেছে? হাসপাতালে নিয়ে যেতে হবে? এখনি আসছি টেনশন করো না। এই বলে আমি গায়েব হব।

g  আজমল হুসাইন

 

v  পাগল সাইজা যামু।

g  রায়হান ফেরদৌস

 

v বন্ধুকে ফোন করে জানিয়ে দেই যে, দুজনের একজনকে বলুক, আমি অন্যকোথাও অন্য কারো সাথে ডেটিং মারছি।

g  নূরে আলম মাসুম

 

v  ওদেরকে বলব, তোমরা আমার হারিয়ে যাওয়া দুই বোন। আসো বুকে আসো।

g  নিলয় বিশ্বাস

 

v একজনকে সম্বোধন করব খালাম্মা, অন্যজনকে বড় আপা! তারা হতভম্ব হয়ে গেলে এ সুযোগে পগারপার...!

g  শফিক হাসান

 

v পকেট থেকে সানগ্লাসটা বের করে লাগাব। তারপর মোবাইলে মাথা নিচু করে কথা বলার ভান করে সরে যাব।

g  মঞ্জুর মোর্শেদ রুমান

 

v আশেপাশে কোনো টয়লেটে ঢুকে পড়ব। আমায় না পেয়ে দুজনেই চলে যাবে। কল দিলে বলব, জরুরি কাজে আটকা পড়ছি।

g  মোহাম্মদ অংকন

 

v  আমি নিজে বোরকা পড়ে যাকে বেশি ভালোবাসি তার সাথে রেস্টুরেন্টে চলে যাব। অন্যজন আমাকে না দেখে বাড়ি চলে যাবে।

g  মকবুল হামিদ

 

v ‘সরি খালাম্মা ভাঙতি নাই। অন্যদিকে দেখেন’ বলে ভিড়ের মধ্যে মিশে যাব।

g  সালাউদ্দীন নাজিম

 

v আজকাল তো আর কেউ সত্যিকারে ভালোবাসে না, তাই নিজেই শ্যাম্পু খেয়ে গোল্লা বের করে বিষ খাওয়ার ভান করে শুয়ে থাকব। কেউ আর পাশে আসবে না পুলিশের দাগা নিতে, আর আমিও ওই যাত্রায় বেঁচে যাব।

g  অর্জন শর্মা পবিত্র

 

v চাদর গায়ে মুড়িয়ে ভিক্ষুক সেজে রাস্তার পাশে বসে পড়ব।

g  হুসাইন আল হাফিজ

 

v  বেশিকিছু চিন্তা-ভাবনা না করে এক দৌড়ে আড়ালে গিয়ে লুকিয়ে থাকব। তারপর কল দিয়ে বলব, আমি এখনো জ্যামে আটকে আছি জান। পরে যা করার চিন্তা-ভাবনা করে করা যাবে।

g  সৈয়দ আসাদুজ্জামান সুহান

 

v তাদের দুজনকেই চলতি বইমেলা হতে সদ্য প্রকাশিত নিজের লেখা ‘মানবজীবনে বহুমাত্রিক প্রেমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা’ শীর্ষক বইটির একটি করে সৌজন্য কপি গিফট করব! (অটোগ্রাফ সহ)

g  অর্পণ দাশগুপ্ত

 

v  বলব, তোমাদের দুজনের এতো ভালো সমঝোতা! যাক, তাহলে দুজনেই মেনে নিয়েছ। দুজনকেই বলছি শুনো—ডাকি তবে কাজি।

g  লুত্ফর রহমান রবি

 

v ওদের কাছে আসতে দেব, পার্কের বেঞ্চে আমি মাঝখানে থেকে ওদের বসতে দেব, তারপর দুজনের উদ্দেশ্যে বলব, আমরা আজ থেকে একে ওপরের বেস্ট ফ্রেন্ড। চলো সবাই ফুসকা খাই।

g  সেলিম খন্দকার

 

v চুপিচুপি দুজনের আড়াল হয়ে ৩য় কাউকে প্রপোস...।

g  ঝুমা আক্তার

 

v MCQ প্রশ্নের মতো চয়েস করে বেষ্টটা রাখার চেষ্টা করি। বাকিটাকে আপু বানিয়ে দেই।

g  কাজী রিসাত

 

v যা করার ওই দুজনেই করবে। আমি শুধু ইমার্জেন্সি হাসপাতালের ঠিকানা খুঁজে অ্যাম্বুলেন্স ডাকব!

g  তৌহিদ বিল্লাহ

 

v দূর থেকে দুজনকেই ফোন করে বলি জানু,সর্বনাশ আমাদের ডেটিংয়ের কথাটা আপু জেনে গেছে! তোমার সামনে যে মেয়েটি আসছে তার ধারে কাছেও যেও না, জলদি কেটে পরো!!

g  শাহ্ পরান

 

v দৌড়ে গিয়ে গর্তে বসে পরব!  কেউ জিজ্ঞেস করলে বলব, বাঘের তাড়া খেয়েছি!

g  রমজান আলী রনি

 

v প্রথমে পালাব। এরপর একজনের কাছে অন্যজনকে আন্টি হিসেবে উল্লেখ করব।

g  নীরব চন্দন

 

v  দুজনকে দেখে বলব, আরে ভাবিগণ, কই যাচ্ছেন আপনারা? তারা যখন বলবে—‘ভাবি মানে?’ তখন বলব, ‘আমি আপনাদের বয়ফ্রেন্ডের জমজ ভাই।’ বলেই কেটে পড়ব।

g  সাইফুর রহমান লিটন

 

পরবর্তী প্রশ্নের জন্য ঠাট্টা’র ফেসবুক গ্রুপে চোখ রাখুন