আত্মজীবনী
যোসেফ গ্যারিবাল্ডি
ভাষান্তর : মহসীন হাবিব
অঙ্কুর প্রকাশনী
প্রচ্ছদ : এম এ আরিফ। মূল্য : ৩০০ টাকা
বিশ্ব ইতিহাসের স্বনামধন্য ব্যক্তিদের জীবনের তালিকা তৈরি হলে গিয়েসেপ্পে মারিয়া গ্যারিবাল্ডির নাম সহসাই চোখে পড়বে। উনবিংশ শতাব্দীর ইউরোপের মানচিত্রে গ্যারিবাল্ডি এক অপরিহার্য নাম। বিশ্বব্যাপী তিনি বহুল পঠিত। গত শতকের প্রথমার্ধের শিক্ষিত বাঙালি তরুণ সম্প্রদায়ের কাছে গ্যারিবাল্ডি ছিলেন এক অতি আগ্রহের পাঠ। কিন্তু লক্ষ করা গেছে, বর্তমান বাংলাদেশের বেশিরভাগ তরুণ-তরুণী গ্যারিবাল্ডির নামই জানে না। এতে তদের পুরোপুরি দোষ দেওয়া যাবে না। কারণ বাংলায় গ্যারিবাল্ডি সম্পর্কে বিশেষ কিছু নেই। ৬০-এর দশকের প্রথম দিকে সংক্ষিপ্ত একটি জীবনী পাওয়া যেত। কিন্তু সেটাও সম্ভবত বইয়ের জগতে এখন অনুপস্থিত। আর গ্যারিবাল্ডিকে জানতেই যদি হয়, সেটা তাঁর আত্মজীবনী থেকে জানাই শ্রেয়। তাই গ্যারিবাল্ডি সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে Memoirs of Garibaldi ভাষান্তরের উদ্যোগ। এ বইয়ের প্রতিটি পৃষ্ঠায় জড়িয়ে আছে তাঁর যুদ্ধ, মৃত্যুর হাত থেকে ফিরে আসা, মানুষের প্রতি মমত্ব, ব্যক্তিগত প্রেম, বাবা-মায়ের প্রতি দরদ, দেশপ্রেম এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রতি নিমগ্ন সমর্থনের কথা। আছে দুঃসাহসী স্ত্রী অনিতার প্রেমের কথা। আছে মানুষের জন্য জীবনযুদ্ধে হেরে না-যাওয়ার প্রেরণা।
