মোখতার আহমেদ
যাচ্ছে সবাই বইমেলায়,
কী কী থাকে ওই মেলায়?
বইমেলাতে বই থাকে,
বই’র মাঝে সর্বই থাকে—
ভাষার কথা, আশার কথা
স্নেহ-ভালোবাসার কথা।
নানান রকম বই থাকে সব
জ্ঞান-বিজ্ঞান-দর্শনের;
ছড়া-ছবির বইও থাকে
শিশুদের আকর্ষণের।
বইয়ের মাঝে সব থাকে;
বাইরে তার উত্সব থাকে।
