রাজশাহী:রাজশাহী শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার ২২১ জন। গত বছরের তুলনায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৫.৫৪ শতাংশ এবং এ বছর পাসের হার ৯৪.৫৭ শতাংশ। এদিকে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলগুলোতে জিপিএ-৫ পেয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সোমবার রাজশাহী সরকারি পিএন গার্লস স্কুল থেকে তোলা —আজাহার উদ্দিন