g বিনোদন রিপোর্ট
দু’জনই স্থপতি। তবে এর বাইরে তাদের জনপ্রিয় ও নাগরিক পরিচয় হলো তারা দু’জনই সাংস্কৃতিক অঙ্গনের ভীষণ প্রিয়মুখ। তৌকীর আহমেদকে বলা হয় ক্যামেরার কবি। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি পরিণত তৌকীর আহমেদ যে ক’টি চলচ্চিত্র নির্মাণ করেছেন সব ক’টিই ক্রিটিক পাড়ায় ভুয়সী প্রশংসা পেয়েছে। নির্মাণে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে দেশসেরা এই চলচ্চিত্র নির্মাতা এবারে সাহিত্যকর্মেও মুগ্ধতা ছড়াতে এলেন তার একগুচ্ছ কবিতা নিয়ে।
বন্ধুত্বের জয়গান গাইতে স্থপতি, নাট্যকার, নির্দেশক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শাকুর মজিদ শুভেচ্ছা জানাতে এলেন বইমেলা মাঠে। শাকুর মজিদ লিখেছেন, ‘কবি তৌকীর আহমেদের কবিতার বই দিয়েই এবারের মেলায় আমার বইকেনা শুরু হলো।’
উল্লেখ্য, যুথবদ্ধ হয়ে নাটক নির্মাণ থেকে শুরু করে একাধিক টিভি প্রডাকশন করেছেন শাকুর মজিদ ও তৌকীর আহমেদ।
