বর্তমান সময়ে বাংলা নাটকে ভাষার ব্যবহার প্রসঙ্গে
দেশের গুণী অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক
নাটকের ভাষা বিকৃতি দেখলে খুবই আহত হই। আঞ্চলিক ভাষায় আমরা নাটক করতেই পারি, কিন্তু সেক্ষেত্রে আঞ্চলিক ভাষাটাও সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কিন্তু টেলিভিশন নাটকের ক্ষেত্রে যেখানে প্রয়োজন নেই সেখানেও আঞ্চলিক ভাষাকে টেনে আনা অপ্রাসঙ্গিক। আবার বাংলিশ ভাষার ব্যবহারও এখন দেখি। নাটকে যদি ভাষার বিকৃতি এভাবে চলতে থাকে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে নতুন প্রজন্মের ওপর। তাই জাতির ও নতুন প্রজন্মের স্বার্থে নাটক বা সিনেমা নির্মাণের ক্ষেত্রে একজন নির্মাতাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে ভাষার যথাযথ ব্যবহার হয়।
