বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়
কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্য বইয়ের ‘প্রাণিজগতের শ্রেণিবিন্যাস’ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো। প্রশ্নগুলোর উত্তর পাঠ্যবই থেকে মিলিয়ে নিও।
১. বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয়?
ক. ল্যাটিন বা গ্রিক খ. ল্যাটিন বা হিন্দি
গ. ল্যাটিন বা ইংরেজি ঘ. বাংলা বা ইংরেজি
২. শ্রেণিবিন্যাসের জনক কে?
ক. অ্যারিস্টটাল খ. উইলিয়াম হার্ভে
গ. ক্যারোলাস লিনিয়াস ঘ. সলিম আলী
৩. প্রাণির শ্রেণিবিন্যাসের তৃতীয় ধাপ কোনটি?
ক. জগত্ খ. পর্ব গ. শ্রেণি ঘ. বর্গ
৪. এ পর্যন্ত কত লক্ষ প্রজাতির প্রাণি আবিষ্কৃৃত হয়েছে?
ক. ১১ লক্ষ খ. ১২ লক্ষ
গ. ১৩ লক্ষ ঘ. ১৫ লক্ষ
৫. প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস-
i. বংশ গতির ধারণা দেন
ii. সর্ব প্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন
iii. দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ,ii ও iii
৬. কোন প্রাণির দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
ক. যকৃত কৃমি খ. হাইড্রা
গ. স্কাইফা ঘ. প্রজাপতি
৭. প্রাণির বৈজ্ঞানিক নাম-
i. দ্বিপদী ii. ইংরেজি পদবিশিষ্ট
iii. ল্যাটিন পদবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ,ii ও iii
৮. কোন পর্বের প্রাণিরা স্পঞ্জ নামে পরিচিত?
ক. পরিফেরা খ. প্লাটিহেলমেনথেস
গ. মলাস্কা ঘ. আর্থোপোডা
৯. নিচের কোন প্রাণিটির দেহ চেপ্টা?
ক. ফিতাকৃমি খ. হাইড্রা গ. জোঁক ঘ. ওবেলিয়া
১০. হাইড্রার দেহ গহ্বরকে কী বলে?
ক. সিলেন্টেরন খ. এন্ডোডার্ম
গ. এক্টোডার্ম ঘ. নিডোব্লাস্ট
১১. অর্থনৈতিক দিক দিয়ে কোন পর্বের প্রাণিরা বেশী গুরুত্বপূর্ণ?
ক. আর্থোপোডা খ. মলাস্কা
গ. নিডারিয়া ঘ. পরিফেরা
১২. এক্টোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি?
ক.ট্রাকিয়া খ. সিলোম
গ. হিমোসিল ঘ. নিডোব্লাস্ট
১৩. নতুন প্রজাতির প্রাণি শনাক্ত করার জন্য কোনটি অপরিহার্য?
ক. শ্রেণিবিন্যাস খ. ক্রোমোজোম
গ. প্রজনন পদ্ধতি ঘ. ক্লোন
১৪. প্রণি জগতের শ্রেণিবিন্যাসের ভিত্তি হলো-
i. প্রাণি দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য
ii. বিভিন্ন প্রাণির পারস্পরিক সম্পর্ক
iii. বিভিন্ন প্রাণির মধ্যকার মিল-অমিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ,ii ও iii
১৫. কোন প্রাণির বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি
