উল্লাপাড়ায় নদী পুনঃখননের সময় মিলল মূর্তি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

উল্লাপাড়ার বিলসূর্য নদী পুনঃখননের সময় শনিবার সকালে একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি পিতলের তৈরি। এর আকৃতি ছোটো। উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার পাশে সকালে নদী খননের সময় শ্রমিকেরা মূর্তিটি তলদেশে দেখতে পান। পরে ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা বাপ্পি কর্মকার মূর্তিটি পরিষ্কার করে পাশের শ্যামা কালীমাতা মন্দিরে রাখেন। শ্যামা কালীমাতা মন্দিরের পুরোহিত অরুণ কর্মকার জানান, মূর্তিটি ছোটো হলেও অনেক প্রাচীন। এই মন্দিরের মূল কালীমূর্তির বেদিতে মূর্তিটি রাখা হয়েছে।