বিরামপুর থানায় নারী-শিশু সার্ভিস ডেস্ক উদ্বোধন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর থানায় পুলিশের সেবা সহজতর করার লক্ষ্যে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র হেল্প সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে এ সেবার উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন।

এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনোয়ার হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ওসি (তদন্ত) মতিয়ার রহমান। এসময় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহীন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।