ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে চার জুয়াড়ি ও এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
শুক্রবার গভীর রাতে উপজেলার পশ্চিম ধনিরাম এলাকায় জুয়া খেলার সময় আমজাদ হোসেন, মিজানুর রহমান, বাবুল হোসেন ও মাহাতাব আলীকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। অপরদিকে একই রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাবের অভিযানে ৩৯৫ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
