মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চার জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই জন পুরুষ ও দুই জন নারীকে আটক করা হয় এবং পারাপারে সহযোগিতা করার জন্য চার দালালের বিরুদ্ধে পলাতক হিসেবে মহেশপুর থানায় মামলা হয়েছে। শনিবার সকালে আসামিদেরকে জেলহাজতে পাঠানো হয়।
