কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। কিশোরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকালে বইমেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক। পরে এ উপলক্ষ্যে মেলামঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি। বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা বারের পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক প্রমুখ।