অজিদের বিশাল জয়ের নায়ক অ্যাগার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

ব্যাটসম্যানদের গড়ে যাওয়া ভিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে দারুণ এক জয়ই পাইয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৯ বলে ২০ রানের ইনিংস খেলার পর বোলিংয়ে হ্যাটট্রিকসহ শিকার করলেন ৫ উইকেট। অষ্টম ওভারে বোলিংয়ে এসে ফাফ দু প্লেসিস, অ্যান্ডাইল ফেলুকওয়াও ও ডেল স্টেইনকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন অ্যাগার। ফলে ১২ বছর পর টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের দেখা পায় অস্ট্রেলিয়া। তার তোপে ১৯৭ রান তাড়া করতে নামা প্রোটিয়ারা ১৪ ওভার ৩ বলে ৮৯ রানে গুটিয়ে যায়। জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় অজিরা। আজ  পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।