ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ী থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে চারজন ঐক্যফ্রন্টের সক্রিয় কর্মীকে আটক করেছে। আটককৃতরা ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মেজর জেনারেল অব. আমসা-আ-আমিনের সক্রিয় কর্মী।
আটককৃতরা হলেন: কুড়িগ্রাম সদর উপজেলার লক্ষ্মীকান্ত গ্রামের জোবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের মনতাজ আলীর ছেলে আব্দুল মোন্নাফ আলী, সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন মণ্ডল ও পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লংঘন করার অপরাধে তাদের আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
