শেখ গোলাম মোস্তাফা
বিশিষ্ট সাংবাদিক শেখ গোলাম মোস্তাফা (৭৯) গত ১৫ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দৈনিক ইত্তেফাক, বাংলার বাণী, দেশ বাংলা, মানবজমিন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি আইআরডিবি, যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের ড্যানিডা প্রজেক্টে পরিচালক হিসেবেও কাজ করেছেন। তাকে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়েছে।
নাসির উদ্দিন আকন
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আকন (১১৩) বৃহস্পতিবার সকালে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, চার মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে রায়েন্দা বাজারের পারিবারিক কবরস্থানে
দাফন করা হয়।
