রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

শফিকুল ইসলাম

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগিচাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (৬৫) মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। বুধবার বেলা ২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মোজাম্মেল হক ভুঁইয়া

নরসিংদীর বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক ভুঁইয়া (৭০) গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী রেখে যান। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর পর নরসিংদী শহরের বোয়াপুরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।