বন্ধ হোক বাংলার অপব্যবহার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩১

ভাষার জন্য কোনো জাতি তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত করতে পারে তা হয়তো বাঙালিদের না দেখলে পৃথিবী কখনোই জানত না। আমাদের একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে বাংলাভাষার জন্য এত ত্যাগ এত সংগ্রাম তার অপব্যবহার দেখলে কষ্ট হয়। বিভিন্ন বিজ্ঞপ্তি, লিফলেট, ব্যানার, সাইনবোর্ডে থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাংলা ভাষার অপপ্রয়োগ ও ভুল ব্যবহার করা হচ্ছে। ভাষার প্রচার ও প্রসারের অন্যতম মাধ্যম হলো ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া। সেই মিডিয়ার মাধ্যমেও অনেক সময় ভাষার অপব্যবহার লক্ষ করা যাচ্ছে। এফ এম রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে অবলীলায় বাংলাকে বিকৃত করা হচ্ছে। এমনকি বিভিন্ন সরকারি নোটিশেও বাংলা বানান ভুল থাকে। এছাড়া নাটক, সিনেমায় বাংলাভাষার বিকৃত উচ্চারণ দিন দিন বেড়েই চলেছে। বাংলাভাষার অপপ্রয়োগ ও অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সাইফুদ্দিন আল জুবায়ের

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া