বোল্টনের বই প্রকাশ করতে দিতে চান না ট্রাম্প

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৮

সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের একটি বই প্রকাশ করতে দিতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউজে তার কর্মকর্তাদের এ কথা বলেছেন। ঐ সময় উপস্থিত ছিলেন এমন দুইজন ওয়াশিংটন পোস্টকে এই তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বোল্টনকে ‘বিশ্বাসঘাতক’ বলেও উল্লেখ করেছেন। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন তার সঙ্গে বোল্টনের কথোপকথন খুবই গোপনীয়। এটা প্রকাশ করতে দেওয়া উচিত নয়। বোল্টন তার ‘দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড : অ্যা হোয়াইট হাউজ মোমোয়ের’ বইতে সেই কথোপকথন তুলে ধরেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নভেম্বরের নির্বাচনের আগে বইটি প্রকাশ হোক তা চান না বলে কর্মকর্তারা জানান। -সিএনএন