ঈশ্বরদীতে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

সহস্রাধিক কর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করলেন ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আসলামউদ্দিন। গত রবিবার সন্ধ্যায় তিনি ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ এমপি’র হাতে  ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে  যোগদান করেন। মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর সমন্বয়ে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর সহধর্মিণী মিসেস কামরুন্নাহার শরীফ,  উপজেলা আওয়ামী লীগের  নেতা হাবিবুর রহমান হাবিব, আলহাজ সাঈদার রহমান, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের মৃধা, আশরাফুল আলম বাদল, তায়েজউদ্দিন ব্যাপারী, নুরুল ইসলাম নুরু, কৃষক লীগের সভাপতি আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগের  সাধারণ সম্পাদক এসআই জামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।