গৌরনদীতে ২ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কালাম খান, সাধারণ সম্পাদক বারেক সরদার ও সাংগঠনিক সম্পাদক মিজান শরীফের নেতৃত্বে ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী রবিবার রাতে আওয়ামী লীগে যোগদান করেছেন।

গৌরনদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বরিশাল-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপির হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রমুখ।