এবার ইরানে বাড়ছে আতঙ্ক, স্কুল-কলেজ বন্ধ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩

প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৮ জন। এনিয়ে দেশটির বিভিন্ন প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

মারকাজি প্রদেশের গভর্নর আলী আগাজাদেহ বলেন, সর্বশেষ আরাকে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।  তিনি হার্টের সমস্যায়ও ভুগছিলেন।  

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রবিবার থেকে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান। 

সেইসঙ্গে ইরানের সমস্তা  হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। 

কোম মেডিক্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেন, আমরা এখন ফ্রন্টলাইনে, আমাদের সাহায্য দরকার।  

ইরানে কিভাবে এই করোনা ছড়িয়ে পড়লো তা নিশ্চিত না হলেও দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, চীনা শ্রমিকদের থেকে এই ভাইরাস ছড়িয়েছে। 

এদিকে চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ হাজার ছাড়িয়েছে।  পাশপাশি চীনে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার।  

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।    

ইত্তেফাক/এসআর