এবার রাগবি মাঠে নেমে পড়লেন বুলিংয়ের শিকার সেই শিশু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭

খর্বাকায় হওয়ার কারণে সহপাঠীদের কাছে অপমান হওয়া অস্ট্রেলীয় শিশু কোয়াডেন আত্মহত্যার আর্জি জানিয়েছিলেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর সেটি দাগ কাটে কোটি মানুষের হৃদয়ে। আর এবার সেই কোয়াডেনই নেমে পড়েছেন রাগবি মাঠে ।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শনিবার একটি রাগবি খেলায় খেলোয়াড়দের সঙ্গে মাঠে প্রবেশ করেন তিনি। এই বিষয়ে কোয়াডেনের মা ইয়ারাকা বেলিসের জানান, তার স্বপ্ন সে একদিন বিখ্যাত রাগবি খেলোয়াড় হবে।  
 
অস্ট্রেলিয়ার কোয়াডেনের বয়স মাত্র ৯ বছর। বিশেষ শারীরিক গঠনের কারণে অন্যদের চেয়ে দেখতে সে অনেকটাই ছোট।এমন অবস্থায় ছোট্ট কোয়াডেন তার মায়ের কাছে আর্জি জানান যে, তিন এই ভাবে আর বাঁচতে চান না। আর এই পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।এরপরই ছোট্ট ওই শিশুকে ভালোবাসার কথা জানিয়েছেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যানসহ অন্য আরো তারকারা।

ইত্তেফাক/এআর