লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বৈরুতে রবিবার বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ। এ সময় কয়েকজন বিক্ষোভকারী রাজধানীর প্রধান কয়েকটি সড়ক অবরোধ করে বন্ধ করে দেয়। অধিকাংশ বিক্ষোভকারী প্রতিবাদ করতে সরকারি সদর দপ্তরের কাছে জড়ো হয়েছিলেন। এ সময় গত কয়েক সপ্তাহের মধ্যে হয়ে যাওয়া ফ্রান্সের ‘ইয়েলো ভেস্টের’র মতো লেবাননের বিক্ষোভকারীদের কয়েকজন হলুদ পোশাক পরেছিলেন। বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে— বিনামূল্যে চিকিত্সা সেবা, স্বল্প দামে খাদ্য এবং করের পরিমাণ কমানো।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী ডিজাইনাতে সাদ আল-হারিরি শুক্রবার বলেছেন, তিনি একটি সরকারি চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছেন। কিন্তু জ্যেষ্ঠ রাজনীতিবিদরা শনিবার এ চুক্তিকে কেন্দ্র করে নতুন প্রক্রিয়া উত্থাপিত হয়েছে বলে দাবি করেন। অবশ্য দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাত মাস বাকি থাকলেও লেবাননের রাজনীতিবিদদের নতুন জাতীয় ঐক্য সরকারের বিষয়ে একমত হওয়ার সুযোগ আছে।
উল্লেখ্য, ব্যাপকভাবে ঋণগ্রস্ত অবস্থা এবং কম অর্থনৈতিক প্রবৃদ্ধির সংকটে ভুগছে লেবানন। দীর্ঘদিনের এ সমস্যা সংস্কার করতে এবং জনঋণকে টেকসই অবস্থায় নিতে দেশটিতে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বিশ্বব্যাংকের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশটির সরকারি হার অনুযায়ী লেবাননের প্রায় এক তৃতীয়াংশ মানুষ দরিদ্র।
