রানীশংকৈলে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২০

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার গোগর গ্রামের পিছলাপুকুর বাঁশঝাড়ে পাশ থেকে তৈয়ব আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। তৈয়ব গোগর ঝাড়বাড়ি গ্রামের খমিরউদ্দিন ওরফে ঘুটুর ছেলে।

আরও পড়ুন : সনদ জাল করে শিক্ষকতা, তিন শিক্ষক গ্রেফতার

পুলিশ ও স্থানীয়রা জানায়, তৈয়ব আলীকে গত শনিবার রাত ১০টার পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে তার বাড়ি থেকে কিছু দূরে বাঁশঝাড়ের পাশে একটি গম ক্ষেতে এক দিন মুজুর একটি গেঞ্জি ও রক্ত দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সকাল ১১টার দিকে ইউপি সদস্য ইব্রাহিম আলী ও পুলিশের উপস্থিতে ঐ রক্তাক্ত স্থানে মাটি খুঁড়ে একটি লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসি লাশটিকে তৈয়ব আলীর বলে সনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আলম ডন জানান, হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম